July 27, 2026

কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

0
117307310_3179054405516037_7859087531198285685_n
মো: নয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার: নড়াইল কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে গুলি করে মাসুদ রানা (৩৫) হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা (৩৫) হত্যা মামলা কে কেন্দ্র করে কালিয়া থানার মামলা করা হয় মামলা নং৪ তাং ০৬/০৮/২০২০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড। এই মামলার তদন্ত কারী কর্মকতা এস আই মিলটন কুমার দেব দাস বলেন এই মামলার এজাহার এর প্রধান আসামি ১.মোঃ কাজল মোল্ল্যা (৪৯),২.মোঃ টনি মোল্লা,উভয় পিং-মৃত মকবুল হোসেন মোল্ল্যা,৩.সোহান মোল্লা (২৪),পিং-মৃত ফেরদৌস মোল্ল্যা,সর্ব সাং-দেওয়াডাংগা,থানা-কালিয়া, জেলা -নড়াইল।
বুধবার ৫ ই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়া ও খুলনা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এবং আসামী কাজলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অভিযান পরিচালনা করে কালিয়া থানার মাধবপাশা গ্রামের সেলিম বিশ্বাসের বসতবাড়ির পেছনের বাগান থেকে আসামির বের করে দেয়া মতে এই হত্যা কান্ডে ব্যবহৃত কাজলের লাইসেন্স কৃত দো নালা বন্ধুক ৮ রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার করা হয়।এছাড়া ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
আসামী কাজল বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এর বিচারক জাহিদুল আজাদএর কাছে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীদের জেল জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed