সরকারি জায়গা জবরদখল, কর্তৃপক্ষ নিরব
সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন:
সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্ব ধানখালী গ্রামে ,ধীরেন্দ্রনাথ এর পুত্র হিমাংশ মন্ডল , সরকারি নীতিমালা উপেক্ষা করে , নামমাত্র বরাদ্দের অজুহাতে মুন্সিগঞ্জ বাজারে দোকান ঘরের নামে ভবন নির্মাণ করেছে , যেখানে দুই থেকে তিনটি দোকান ঘর বরাদ্দ হয় । এ বিষয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের । হিমাংশ মন্ডল বহাল তবিয়তে সকল প্রশাসনকে ম্যানেজ করে উক্ত ঘর নির্মাণ সম্পন্ন করেছে । যাহা আইনে গ্রহণযোগ্য নয় । জানা যায় হাট-বাজার পেরিফেরি ভুক্ত সরকারি নিয়ম অনুযায়ী ২০ বর্গমিটার ও সেমিপাকা দোকানঘর নির্মাণ করতে হবে । কিন্তুু হিমাংশ মন্ডল তাহার তোয়াক্কা না করে উপজেলা ভূমি অফিস ও স্থানীয় ভূমি অফিস ম্যানেজ করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে । এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারি ভূমি কমিশনার আব্দুল হাই সিদ্দিকী নিকট জানতে চাইলে তিনি বলেন , যেভাবে দোকান করে করুক দুইতালা হোক আর একতলা হোক ছাদ না দিলেই হলো । ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন , আমি নোটিশ দিয়েছি কাজ না বন্ধ করলে কি করবো । এ বিষয়ে এলাকার সুধীমহল মনে করেন এইভাবে সরকারি জায়গা জবরদখল করলে , সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হবে সেই সাথে বাড়বে জবর দখলকারী । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত পূর্বক আশু ব্যবস্থা গ্রহণের দাবি জানান অত্র বাজার এর দোকানদার ও এলাকাবাসী ।