1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শেরপুরের মানবিক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম করোনা ভাইরাসে আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৯৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হলেন শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সেই সাথে শেরপুর জেলাতে নতুন করে আরও ২ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।করোনা ভাইরাসে এপর্যন্ত শেরপুর জেলায় সর্ব মোট আক্রান্ত হলেন ৩২৮ জন। এবংএপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১ জন। আর সর্ব মোট মৃত্যু হয়েছে ৪ জনের।৭আগষ্ট নতুন আক্রান্তের মধ্যে শেরপুর সদরে ২ জন রয়েছে।৭ আগষ্ট শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানাগেছে।৭ আগষ্ট শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৫৩, নকলায় ৫৮, নালিতাবাড়ীতে ৬৩, ঝিনাইগাতীতে ২৮ ও শ্রীবরদী উপজেলায় ২৬ জন রয়েছে। তাঁদের মধ্যে ১১ জন চিকিৎসকসহ ৫৪ জন স্বাস্থ্যকর্মী আছেন।শেরপুর সিভিল সার্জন বলেছেন, পবিত্র ঈদুল আজহার পর শেরপুর জেলা করোনা ভাইরাসের বৃদ্ধি হয়েছে । বিশেষ করে শেরপুর সদরে আক্রান্ত বেশি দেখা যাচ্ছে। তাই করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান সিভিল সার্জন ।উল্লেখ্য, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সকলের প্রসংশনীয় ভুমিকা রেখে চলছেন। শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সকল সাধারণ জনগনকে এবং পুলিশ সদস্যদের উজ্জীবিত রাখতে নানা মূখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন এরই মাঝে মানবিক পুলিশ সুপার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সকলের কাছে দুয়া চেয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121