উলিপুরে এমপির পরিবার আরও ৩জনের করোনা পজিটিভ রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের এমপি এমএ মতিন কোভিড -১৯ এ আক্রান্ত হওয়ার পর এবার তার পরিবারের আরও তিন জনের শরীরে প্রাণঘাতী কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে।বুধবার ঢাকার নির্দিষ্ট একটি ল্যাব থেকে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এমপি পুত্র সালমান হাসান ডেভিড মারজান, পুত্রবধূ ও কন্যা মারফী’র শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া তাদের গাড়ি চালক মাঈদুলেরও করোনা পজিটিভ। বিষয়টি সালমান হাসান ডেভিড নিজেই নিশ্চিত করেছেন। তারা বর্তমানে ঢাকার এমপি হোস্টেলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গতকাল সালমান হাসান ডেভিড গলায় সামান্য ব্যথা অনুভব করলেও আজকে তারা তিন জনেই অনেকটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এদিকে এমপি এমএ মতিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন । তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন । এমপি’র করোনা পজিটিভ হলে ঐ সময় শারীরিক দূরত্ব কিংবা হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে প্রতিপালন না করায় পুত্র সালমান হাসান ডেভিড, পুত্রবধূ ও কন্যা মারফীসহ গাড়ি চালকের করোনা পজিটিভ ধরা পড়ে বলে ধারণা করা হচ্ছে। এমপি পুত্র সালমান হাসান ডেভিড তাদের গোটা পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছন। রোগমুক্তি কামনায় ৭আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে উলিপুর খাওনা দরগা জামে মসজিদ সাবেক ছাত্রনেতা বাবলু মিয়ার উদ্যোগে দোয়া মাহফিল এম এ মতিন কারিগরি কৃষি কলেজ সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।