মেয়র কামরানের ঘরে আলোকিত করে নতুন কামরান দোয়া চেয়েছেন সবার কাছে
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা রাজনীতিবিদদের আইডল সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারে আরেক নতুন কামরানের জন্ম হয়েছে।কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু এবার পুত্র সন্তানের জনক হয়েছেন।
ডাঃআরমান আহমেদ শিপলু উনার বাবা বদর উদ্দিন আহমদ কামরানের নামের সাথে মিল রেখে তিনি ছেলের নাম রেখেছেন আরশান আহমদ কামরান।
রোববার (০২ আগষ্ট) বিকাল সাড়ে ৩টা দিকে ছেলে সন্তানের জন্ম দেন উনার স্ত্রী ফারহানা আরমান।
সদ্য প্রয়াত সাবেক মেয়র কামরানের পরিবারের পক্ষ থেকে ডাঃ আরমান আহমেদ শিপলু সুসংবাদটি নিশ্চিত করেছেন । ডাঃ শিপলু বলেন আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় মা ও ছেলে দুজনই সুস্থ আছেন ইনশাল্লাহ।
এবার দুই মেয়ের পর ডাঃ আরমান আহমেদ শিপলু ও ফারহানা দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে বলে জানিয়েছেন ডাঃআরমান আহমেদ শিপলু । তিনি বলেন, নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন। আমার আব্বুর মৃত্যুর দেড়মাস পর উনার নাতির জন্ম হলেও তিনি দেখে যেতে পারেননি আজ তিনি থাকলে সবচেয়ে বেশী খুশী হতেন।
নবজাতক ও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডা. আরমান আহমদ শিপলু ও তার পরিবার।