August 26, 2026

কুড়িগ্রামে স্ত্রীর সামনে ধরলা নদীতে লাফ দিয়ে স্বামীর আত্মহত্যা

0
received_1612209555593809

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সা‌থে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধরলা নদীতে লাফ দিয়ে জোবায়ের আলম জয় (২৩) না‌মে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অ‌ফিসার ইন চার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক উপজেলার চন্দ্রখানা কলেজপাড়ার স্কুল শিক্ষক আমীর হোসেনের ছেলে। প‌রিবা‌রের বরাত দি‌য়ে পু‌লিশ বল‌ছে, জোবায়ের আলম জয় মাদকাসক্ত ছি‌লেন। এ কার‌ণে সে মান‌সিকভাবে কিছুটা অপ্রকৃ‌তিস্থ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে জয় তার স্ত্রীসহ ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকসা যোগে লালম‌নিরহা‌টে শশুরবাড়ি যা‌চ্ছি‌লেন। অ‌টো‌রিকসা‌টি ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছা‌লে তিনি হঠাৎ অটোরিকসা থেকে নেমে দৌড়ে ‌সেতুর রেলিংয়ের ওপর উঠে নদীতে লাফিয়ে পড়েন। নদী‌তে তীব্র স্রোত থাকায় প্রায় সাথেই সা‌থেই ডুবে যান তিনি। চোখের সামনে স্বামীকে নদীতে লাফিয়ে পড়তে দেখে আহাজারি করতে করতে মুর্ছা যান স্ত্রী শিউলি বেগম। পরে পরিবারের লোকজন এসে শিউলিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৩টার দিকে নদী থে‌কে জ‌য়ের মর‌দেহ উদ্ধার করে।
প‌রিবা‌রের বরাত দি‌য়ে ওসি রাজীব কুমার রায় জানান, মাদকাস‌ক্তের কার‌ণে ওই যুবক কিছুটা মান‌সিক ভারসাম‌্যহীন ছিল। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় খুব অল্প সময়ে ওই যুব‌কের মর‌দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *