মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ গ্রেফতার
গাজী তাহের লিটন,বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় কক্সবাজারে আদালতে দায়ের করা হত্যা মামলায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারের পর ওসি প্রদীপ কুমারকে গাড়িটিতে করে কক্সবাজারে নেওয়া হচ্ছে। সন্ধ্যার দিকে তাকে আদালতে তোলা হতে পারে।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। ওইদিন সকালে ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেনা প্রধান ও পুলিশের আইজিপি।