August 26, 2026

দৌলতখানে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত,অসহায় মানুষের পাশে সংসদ সদস্য আলী আজম মুকুল

0
117160414_310498390151906_6865424154722384839_n
মোঃ রাসেল, দৌলতখান প্রতিনিধি:
দৌলতখানে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে ভেতরও বাহিরে নিচু এলাকার মানুষ। বুধবার ( ৫ আগস্ট) অস্বাভাবিক জোয়ারে কারণে তলিয়ে গেছে ফসলি জমি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারণে অনেকে আশ্রয় নিয়েছে নিচু স্থানে। বৈরী আবহাওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছে দিনমজুর কাজে যেতে না পারায় তাদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।
প্লাবিত এলাকার মধ্যে দৌলতখান পৌরসভা ১,৮ ভবানীপুর ইউনিয়ন এর১,২,৩,৪,৫,৮ ওয়ার্ড, সৈয়দপুর, চরপাতা নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও দুই থেকে তিন ফুট পানিবন্দি হয়ে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
অন্যদিকে দৌলতখানে হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয় শতাধিক ঘরবাড়ি বন্দী খবর শুনে তাদের পাশে ছুটে এসেছেন আমাদের (ভোলা 2 )আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজম মুকুল। এদিকে সকাল থেকে বৈরী আবহাওয়ায় সকালে কিছুটা ভাল থাকল দুপুরে হঠাৎ করে ভারী বর্ষণ হওয়ায় বেশ কিছু এলাকা কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে দৌলতখানের সকাল থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিপর্যয় নেমে আসায় অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, একদিকে উজান থেকে নেমে আসা বন্যার পানি চাপে অপরদিকে পূর্ণিমা সেই সাথে যুক্ত হওয়ায় সাগরে সৃষ্ট নিম্নচাপ এর ফলে মেঘনা নদীতে আজ বিকালে জোয়ারের পানি বিপদসীমা ৪.৩০ সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড সকল ব্যবস্থা রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *