July 20, 2026

দক্ষিণ আইচা’র চরকচ্ছপিয়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

0
117432579_308073177131563_7056311409436943423_n
হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
গত (৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টার সময় ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা আওতাধীন চর কচ্ছপিয়া বাজারে রফিউদ্দিন মজুমদারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রকল্পিত ভাবে ২ জন পুরুষ ও ৩ জন মহিলা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাই সহ লুটপাট করেণ কিছু দুষ্কৃতি কারি। রফিউদ্দিন মজুমদার’ জানান ইয়াবা ব্যবসায়ী ইয়াছিন, সাদ্দাম,ইয়াছিনের স্ত্রী সালমা বেগম, ও শাশুড়ী পারবিন বেগম শালিকা নুরনাহার সহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে রড দিয়ে পিটিয়ে আমাকে আহত করে আমার ক্যাসে থাকা নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যাওয়ার সময় ১ মহিলাকে হাতে নাতে আটক করেছিলাম বাকি চার জন পালিয়ে যায়। পড়ে আটককৃত সালমা বেগম (৩০) দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্স হারুন অর রশিদ এর নির্দেশ ক্রমে তাকে চর কচছপিয়া আবাসনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম এর কাছে জিম্মি রাখা হয়।
রফিউদ্দিন মজুমদার এর ব্যবসায় প্রতিষ্ঠানে ছিনতাই ও হামলার প্রতিবাদে রবিবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় সময় মানববন্ধন করেছেন চরকচ্ছপিয়া বাজারের সকল ব্যবসায়ী।এই মানববন্ধনে রফিউদ্দিন মজুমদাদের সঞ্চলনায় বক্তব্য দেন সাবেক ৯ নং চর মানিকা ইউনিয়ন এর চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহাগ। আরো ও বক্তব্য রাখেন ৯নং চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগে এর সাবেক সভাপতি রফিকুল ইসলাম খুসরু ও বিভিন্ন ব্যবসায়ী। এই মানববন্ধনে বক্তব্য রাখেন। এ সময় তারা অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তাঁরা আরও জানান এ ঘটনার সুষ্ঠ সমাধান না হলে আমরা আরো ও কঠোর কর্মসূচি গ্রহন করবো।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এর সাথে আলাপ করলে তিনি জানান এ বিষয়ে মামলা চলমান রয়েছে আমরা অপরাধীকে খুব দ্রুত আইনের আওতায় আনবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed