শ্যামনগরের আনাছে-কানাছে ডিলার বিহীন বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ গ্যাস সহ পেট্রোলিয়াম পদার্থ
ইসমাইল হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে খোলাবাজারে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেল পেট্রোল ,( দাহ্য) জাতীয় পদার্থ হওয়ার কারণে ফিলিং স্টেশন ছাড়া এসব জিনিস বিক্রিতে রয়েছে নিষেধাজ্ঞা । কিন্তু আইনের কোন তোয়াক্কা না করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মুদি দোকানে , ফ্লেক্সিলোডের দোকানে , মোবাইল ইলেকট্রনিক দোকানে , চায়ের দোকানে , দেদারছে বিক্রয় করছে এসব গ্যাস সিলিন্ডার ও পেট্রোল তেল । তাছাড়া এসব দোকানে নেই তেমন কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা । শ্যামনগর , বংশীপুর , ভেটখালী , গ্যারেজ , মুন্সিগঞ্জ , হরিনগর সহ বিভিন্ন স্থানে , শ্যামনগর উপজেলার সড়কের পাশে একাধিক স্থানে বোতলে ভরে টেবিলের উপর সাজিয়ে রেখে বিক্রয় করা হচ্ছে এসব পেট্রোল তেল । শুধু সড়কের পাশেই নয় ? উপজেলার বিভিন্ন হাট-বাজারে লাইসেন্স ব্যতীত বিক্রয় করা হচ্ছে ডিজেল , পেট্রোল সহ নানা ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ । শুধু শ্যামনগর উপজেলায় নয় , সাতক্ষীরা জেলার অধিকাংশ জায়গায় চিত্র একই রকম । এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব । খোলাবাজারে এসব জিনিস বিক্রির অনুমতি না থাকলেও কোন ধরনের অভিযান পরিচালিত না হওয়ার কারণে প্রায় গড়ে উঠছে নতুন নতুন জ্বালানি তেল কিংবা গ্যাস সিলিন্ডারের দোকান । খোলা বাজারে বিক্রির পাশাপাশি আবার ওজনেও এসব তেল কম দেয়া হচ্ছে অনেকখানিক। কিন্তু চোখের সামনে অহরহ এসব কান্ড ঘটলেও যেন দেখার কেউ নেই । বিষয়টি আমলে নিয়ে অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে অস্ত্র উপজেলার সুধীমহল