August 16, 2026

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তে মাদক পাচার বন্ধের দাবীতে মানব বন্ধন

0
118325231_334207744387592_5843906333602965878_n
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে মাদক পাচার এবং মাদক পাচারকারীদের হামলায় যুবক আহতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্ত ঘেঁষা বাঁশজানি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধের দাবী জানান। বক্তারা আরোও বলেন, গত ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে মাদক পাচারে বাধা দেয় স্থানীয় যুবক ফরিদুল ইসলাম। এসময়মাদক পাচারকারীর দল তাকে মারধর করে আহত। এই বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *