মোঃনয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টারঃনড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিক (৭০) সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৪শে আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
বৃদ্ধ রাজ্জাক মল্লিক কামালপ্রতাপ গ্রামের নিজ বাড়িতে নামাজ পড়ে নামাজের পাটিতে বসে ছিলেন।
এ সময় অজ্ঞাত কিছু সন্ত্রাসী”রা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা করে তার গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নড়াইল সদর থানার কর্মরত (ওসি) মো: ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
Leave a Reply