1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বেড়াতে গিয়ে দুই বান্ধবি ধর্ষণের শিকার থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বেড়াতে গিয়ে দুই বান্ধবী
ধর্ষনের শিকার হয়েছে । ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ করেন দুই
নিগৃহিতার পরিবার। নিগৃহিত দুই কিশোরী এখন থানা হেফাজতে আছে
বলে জানিয়েছে কচাকাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত
সোমবার দুপুরে কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চর কৃঞ্চপুর
গ্রামে। ঘটনার শিকার দুই কিশোরীর একজন স্থানীয় নুরানী মাদ্রাসার পঞ্চম
শ্রেণীর শিক্ষাথর্ী এবং অপরজন একই মাদ্রাসার সাবেক পঞ্চম শ্রেণী থেকে
লেখাপড়া বাদ শিক্ষাথর্ী বলে জানান ভুক্তভোগীর পরিরবার।
ভুক্তভোগী দুই কিশোরীর কৃষক পিতাগণ বলেন, গত সোমবার সকালে এক
সাথে দুই বান্ধবী গ্রামের শেষ প্রান্তে একজন (১৫) নানার বাড়ি এবং
অপরজন (১৪) ফুফুর বাড়িতে বেড়াতে যায়। গ্রামটি চরাঞ্চল হওয়ায় কোন
সড়ক পথ না থাকায় ক্ষেতের আইল দিয়ে যেতে হয়।তারা দু’জনেই সেই পথ
দিয়ে বেড়াতে যায়। দুপুরে ফেরার সময় ঐ পথের পাট ক্ষেতের মাঝামাঝি
আসলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মজিবরের ছেলে
কাঠমিস্ত্রি আল-আমিন (২৪) এবং জসমত মেম্বারের বেকার ছেলে খোকা
(২১) দু’জন তাদের মেয়ে দুজনকে জোড় পূর্বক জাপটে ধরে ক্ষেতের ভিতরে
নিয়ে গিয়ে ধর্ষন করে। এসময় তাদের মুখে কাপড় গুজে দেয়া হয় বলে জানান
তারা। পরে কিশোরীর কান্নাকাটিতে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং
তাদের সেখান থেকে উদ্ধার করে নিজ-নিজ বাড়িতে পাঠায়। এ ঘটনায়
দু’দিন ব্যাপি স্থানীয় মাতবরদেরঔ চলে মিমাংসার দেনদরবার। পরে উপায়ান্তুর না
পেয়ে ভুক্তভোগীরা ও তার পিতাসহ একজন বুধবার এবং অপরজন বৃহস্পতিবার
দুপুরে কচাকাটা থানায় অভিযোগ দেয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মামুন অর রশিদ দুই কিশোরীর ধর্ষনের
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন প্রথম কিশোরীদের সাথে ওই দুই
যুবকের প্রেম সংগঠিত বিষয় থাকতে পারে। এ বিষয়ে ভিকটিমদের
জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন,
প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ধরনের অপরাধে
কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121