July 26, 2026

সরকারি নীতিমালা উপেক্ষা করে সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণ

0
received_643224356389791

সাতক্ষীরা প্রতিনিধিঃ  

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মুন্সিগঞ্জ বাজারে সরকারি জায়গায় সরকারের দেওয়া নীতিমালা লংঘন করে তৈরি হচ্ছে দ্বিতল ভবন । জানা যায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের ধীরেন্দ্রনাথ এর পুত্র , হিমাংশ মন্ডল , মুন্সিগঞ্জ বাজারে ভবন নির্মাণের কায়দায় আরসিসি কলম করে দ্বিতল ভবন নির্মাণ করছে , যাহা সরকারি দোকান ঘর বরাদ্দ দেওয়ার নীতিমালার বাইরে । তাছাড়াও হিমাংশ মন্ডলের জায়গা বরাদ্দকৃত্রের চেয়ে অনেক বেশি । সরজমিনে হিমাংশ মন্ডল এর নিকট গিয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সবাইকে ম্যানেজ করে ঘর করছি তাছাড়া মুন্সিগঞ্জ বাজারে এই সময় এইরকম অনেক ঘর হয়েছে , যেমন তোহা বাজারে করোনা ছুটিকালীন সময়ে ধানখালী গ্রামে অমল মির্ধার পুত্র ধৃতি মৃধা পাকা দোকানঘর নির্মাণ করেছে তাতে বেআইনি না হলে আমার অপরাধ কি । সাধারণ দোকানদার ও সুধীমহল বলেন এ ধরনের বেআইনি কাজ হরহামেশাই চলছে , দেখার যেন কেউ নেই ।
এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হাই জানান আমি তহশিলদার কে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি ।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন প্রত্যেক দোকানের কাগজ আছে তদন্ত করে জায়গা বেশি থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।সরকারি জায়গায় সরকারি নীতিমালা লঙ্ঘনকারী হিমাংশ মন্ডলের সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুধী সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট , যাহাতে এ ধরনের অবৈধ স্থাপনা সরকারি জায়গায় আর না ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed