August 26, 2026

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বনজ, ফলজ চারা ও নগদ অর্থ প্রদান

0
received_565288974165870

 

শাহ্ অালম  রাঙ্গামাটি প্রতিনিধিঃ 

অদ্য পনেরই জুলাই শনিবার আনুমানিক সকাল ১১টায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ ও ফলজ চারা এবং নগদ অর্থ প্রদান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে আত্মনির্ভরশীল দেশেণণূঊঊ পরিণত হওয়ার লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু প্রধান ভূমিকা পালন করে। তারই তাৎপর্য অনুধাবন পূর্বক রাংগামাটি জেলার দুর্গম উপজেলা বিলাইছড়ির কৃতি সন্তান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু রেমলিয়ানা পাংখোয়ার উপস্থিতিতে, রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে অত্র উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে ১০০ টি করে মোট ৪৮০০ টি বনজ ফলজ চারা,চারা লাগানোর যাবতীয় খরচ বাবদ প্রত্যেক বিদ্যালয়ের প্রধান কে ১০০০ টাকা করে মোট ৪৮০০০ হাজার টাকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বাংলাদেশ আওয়ামিলীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু অভিলাষ তংচঙ্গা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *