August 25, 2026

চিলমারীতে বন্যার পানিতে পড়ে যুবকের মৃত্যু

0
received_2087552944723050

কুড়িগ্রাম জেলা  প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পনিতে মাছ ধরতে গিয়ে রাকু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার থানাহা্াট ইউনিয়নের মাচাবান্দা নালারপাড় গ্রামে। মৃত যুবক নালারপাড় গ্রামের হামিদুল হক এর পুত্র।
জানা যায়, বুধবার ভোরে বাড়ীর পাশে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যায় যুবক রাকু মিয়া। মাছ মারার এক পার্য়ায়ে পুর্ব মৃগি রোগ দেখা দিলে সবার অজান্তে পানিতে পরে যায়, কোন প্রকার কারো সাহায্য না পাওয়ায় পানিতে ডুবে হাবুডুবু খেয়ে মারা যায় । পরিবারের লোকজন তার কোন খবর না পেলে তাকে পানিতে খুজতে শুরু করে পরে এক ঘন্টা পর পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *