স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রবাসী নেতা পারভেজ মল্লিকের পক্ষে নাম ব্যবহার করে বিবৃতি দেওয়ার প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল তেরখাদা উপজেলা শাখার সহ-সভাপতি ইকরাম হোসেন জমাদ্দার,সহ-সভাপতি আবুল কালাম লস্কর, তেরখাদা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও সাচিয়াদহ ইউনিয়ন সাধারণ সম্পাদক খান গিয়াসউদ্দিন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,স্থানীয় কিছু দৈনিক পত্রিকায় আমাদের নাম ব্যবহার করে প্রবাসী বিএনপি নেতা পারভেজ মল্লিকের পরিবারের চারিত্রিক সনদ পত্র দেওয়ার নামে বিবৃতি দেওয়া হয়েছে। যাহা সম্পর্কে আমরা অবগত নই।তাই এ বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা মনে করি চারিত্রিক সনদ পত্র দেওয়া ইউনিয়ন পরিষদের কাজ।তাছাড়া প্রবাসী নেতা পারভেজ মল্লিকের পরিবারের সাথে আমাদের রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ এক নয়।