August 28, 2026

নড়াইলের লোহাগড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইতির জন সচেতনতার কিছু কথা

0
received_923810234749429

 

মো:অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

আমি ছোট্ট একটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। অামার নিজের করোনা পজেটিভ,

আল্লাহর কৃপায় এবং আমার লোহাগড়া উপজেলার সম্মানিত নাগরিকদের ইচ্ছায় আমি নির্বাচিত হয়েছি।

নির্বাচনে সম্মানিত ভোটারদের নিকট ৫ বৎসরের জন্য তাদের সেবা করবার জন্য সুযোগ চেয়ে ছিলাম,

তারা আমায় সুযোগ দিয়েছে।

নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর আমি মনে করি এই উপজেলার মানুষ গুলো আমার মালিক পক্ষ।

আর আমি তাদের দাস।

লজ্জানেই আমিতো স্বেচ্ছায় তাদের দাসত্ব করবো বলে কথা দিয়েছি।

এই উপজেলার মানুষ গুলো যেমন আমাকে ক্ষমতার আসোনে বসিয়েছেন, আবার তারাই ইচ্ছা করলে আমাকে ক্ষমতার আসন থেকে নামিয়েও দিতে পারেন।

আমি আপনাদের সেই সেবার দাস,

সম্মানিত লোহাগড়া উপজেলা বাসি আমার মালিক পক্ষ দের অনুরোধ করে বলছি সমগ্র বিশ্বের অপরাপর দেশের ন্যায় আমাদের এই দরিদ্র বাংলাদেশটি ও ভয়াবহ করোনার ছোবলে আক্রান্ত।

সকলের সুস্হ থাকতে সামাজিক দূরত্ব রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব।

বাংলাদেশের সরকার এবং সরকার প্রধান জননেত্রী ” শেখ হাসিনা ” এই দুর্যোগ মোকাবেলায় খুবই আন্তরিক।

এই কঠিন পরিস্হিতি মোকাবেলায় আমরা সরকার ঘষীত সকল আদেশ নিষেধ আবশ্যই মেনে চলবো এবং প্রশাসনকে সহায়তা করবো।

মনে রাখবেন এই রোগের কোন প্রতিষেধক এখনও পৃথিবীতে তৈরি হয় নাই।

আমারা নিজ গৃহে থেকে নিজেকে বাচাই অন্যদের কে ও রক্ষা করি।

ধন্যবাদন্তে
উপজেলাপরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান
লোহাগড়া, নড়াইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *