সার্কিট হাউস মিলনায়তনে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত
আব্দুল জব্বার, যশোর জেলা প্রতিনিধি।।
যশোরে করোনা প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লকডাউন কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে কাজ করার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন সচিব মহোদয়।
এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান রাখার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাশেষে সচিব মহোদয় যশোরের দুইটি করোনা ডেডিকেটেড হাসপাতাল, জিডিএল হাসপাতাল ও বক্ষ ব্যাধি ক্লিনিক পরিদর্শন করেন।
দায়িত্বরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকেে তাদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রোগীবান্ধব এই কার্যক্রমকে আরো মানসম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা সচিব ও যশোর জেলা করোনা প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ডাক্তার মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জান, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, সেনাবাহিনীর প্রতিনিধি ৩৭ বীর -এর অধিনায়ক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।