July 27, 2026

মাদরাসার উন্নয়নে এমন দানবীর সারাদেশে প্রয়োজন”মৌলভীবাজারের

0
received_783825179025402

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধিঃ

দেশের বিত্তবানরা যদি দ্বীনি প্রতিষ্ঠানের দিকে তাঁদের দানের হাত প্রসারিত করে তবে কাওমি ও হিফ্জ মাদরাসাগুলোর আর্থিক সীমাবদ্ধতা থাকতোনা। তবে মাঝেমধ্যে কিছু ব্যক্তিত্বেরমাদরাসার প্রতি মহানুভবতা দেখে খুব ভালো লাগে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এফ.আর মহিউসসুন্নাহ একাডেমির উদ্যোগে উপজেলার ৮টি মাদ্রাসার মাঝে ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা খায়রুল ইসলাম।

এতে এফ.আর মহিউসসুন্নাহ একাডেমির মুহতামিম মাওলানা ছাদিক আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক আব্দুর সবুর, মাওলানা বদরুল ইসলাম, রমিজ উদ্দিন, ওলিউর রহমান, মহতাব উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কাদির, আজিজুর রহমান, নাজমুল ইসলাম, ময়নুল ইসলাম ও নুরুল ইসলাম, মুফতি রুহুল আমিন প্রমুখ।
দেশের মুসলিম বিত্তবানরা এমন মহতী উদ্যোগ নেবে বলে ধর্মপ্রাণ ব্যক্তিরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *