1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশকে সবুজ কৃষিতে কানাডার ২০ মিলিয়ন ডলার অর্থায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৭৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশকে সবুজ কৃষিতে কানাডার
২০ মিলিয়ন ডলার অর্থায়ন
আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কান্ট্রি অফিস, বাংলাদেশ এর মাধ্যমে এই অর্থ কানাডা বাংলাদেশকে প্রদান করেছে। বাংলাদেশি উদ্যোক্তাদের সবুজ কৃষিতে কর্মসংস্থান সৃষ্টিতে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিম্ন ভূমির দেশ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। ‘বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট এন্ড প্রোডাক্টিভিটি’ প্রজেক্টের আওতায় এই অর্থ কানাডা দিচ্ছে। প্রজেক্টটি বাস্তবায়ন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি অফিস বাংলাদেশ। এই প্রজেক্টের আওতায় ট্রেনিং দেওয়া হবে ও পণ্য বাজারজাত করণে সহায়তা দেওয়া হবে। এই প্রজেক্টের আওতায় মাশরুম চাষী ফাতেমা ট্রেনিং ও সহায়তা পেয়েছেন। তার ভাষ্য- “আমি কোনোদিনই জানতাম না যে মাশরুম চাষের মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে পারবো। কানাডিয়ান সরকার ও প্রজেক্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর মাধ্যমে সাবলম্বী।” ফাতেমা এর জন্য তিন মাস ট্রেনিং পেয়েছিল। প্রজেক্ট থেকে সে বীজ ও পুঁজি সহায়তা পেয়েছিল। সে পরিবারের হাল ধরার জন্য অল্প বয়সেই পড়ালেখা ছেড়ে দেয়। বর্তমানে সে প্রতিমাসে সাড়ে আট হাজার টাকার বেশি উপার্জন করছে। ফাতেমার মতো আরও অনেকে উপকৃত হয়েছে যা সবুজ কৃষিতে কর্মসংস্থান সৃষ্টি করছে ও কৃষিতে টেকস‌ই পরিবর্তন সাধিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ কৃষি এখন সময়ের দাবি। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে না। যেমন- পানি বেশি লাগবে না। কেননা পানির অতিরিক্ত ব্যবহারে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সবুজ কৃষি থেকে উৎপাদিত পণ্য স্বাস্থ্যসম্মত। কেননা এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। এতে পরিবেশ ও স্বাস্থ্য উভয়‌ই ভালো থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121