গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।
চাঞ্চল্যকর এক প্রতারণার ফাঁদ।অবশেষে ধরা খেলো সেই প্রতারক। স্বর্ণের পাতিল পাইয়ে দিবে বলে এক নারীর কাছ থেকে ৬৫ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) খুলশী থানাধীন আলফালাহ গলির বাসা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জাকির আহমদের সন্তান।
এর আগে গত মঙ্গলবার পাঁচলাইশের রহমানিয়া এলাকার রোকেয়া নামের ওই নারী পাঁচলাইশ থানায় হাফেজ মোহাম্মদ লিয়াকত আলীর বিরুদ্ধে ৬৫ লাখ টাকা আত্মসাতের মামলা করেন।
মামলার এজহারে উল্লেখ করেন, কোরআনি চিকিৎসার মাধ্যমে স্বর্ণের পাতিল পাইয়ে দিবে বলে তার কাছ থেকে হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী গত ১৬ অক্টোবর থেকে ৬৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সর্বশেষ গত ১৪ জুলাই মঙ্গলবারও রোকেয়া নামের ওই নারী থেকে ১ লাখ টাকা দাবি করেন গ্রেফতারকৃত হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী। প্রতারণার শিকার হচ্ছেন সেটি বুঝতে পেরে রোকেয়া থানাকে অবহিত করেন। একপর্যায়ে আজ বুধবার আলফালাহ গলির বাসা থেকে হাফেজ মোহাম্মদ লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply