August 29, 2026

ঈশ্বরগঞ্জে বীরমুক্তিযোদ্ধার আব্দুল জলিল ইন্তেকাল

0
115823564_291907615352422_5323200563532152610_n
স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৯৫) এর দাফন রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিউগলে করুণ সুর বাজানো হয়।
এর আগে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় নান্দাইল পৌরসভার মেয়র রফিকুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *