August 29, 2026

নান্দাইলে বন্ধু ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0
110277029_1041185869629845_6209973818464654940_n
স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইলে পাঠক প্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের আলোকিত বন্ধু ফোরাম নান্দাইল উপজেলা শাখা একেরপর এক ভালো এবং প্রসংসনীয় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে রবিবার (১৯ জুলাই)। নান্দাইল পৌর শহর সহ বীর বেতাগৈর ও চরবেতাগৈর এলাকায় বৃক্ষরোপণ উদ্ভাবন করেন আলোকিত বন্ধু ফোরামের আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরামের সমন্বয়ক নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের নান্দাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ও জেষ্ঠ সাংবাদিক মোঃ ফজলুল হক ভূঁইয়া, সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর ভূঁঞা, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল ইসলাম আশিক, মোঃ মিন্টু মিয়া, রিপন চন্দ্র বর্মণ, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ নূরুজ্জামান ভূঁইয়া পল্লব, মুক্তিযোদ্ধা প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া রুবেল, শিক্ষক মোঃ শামছুল আলম প্রমুখ।
আলোকিত বন্ধু ফোরামের উদ্যোগে নান্দাইলে ফলজ ও বনজ বৃক্ষরোপণের এই উদ্যোগকে স্থানীয় ভাবে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *