August 26, 2026

নড়াইলের কালিয়ায় মাঠ দিবস পালিত

0
received_730405787706844

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের কালিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চাচুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উন্নত মানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বন্টক প্রদর্শনী উপলক্ষে ‘মাঠ দিবস’ পালিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি,উপসহকারী কৃষি কর্মকর্তা এনায়েত হোসেন,রাজু আহম্মেদ,রুবেল হাওলাদার, আব্দুল আজিজ,অনল বিশ্বাস প্রমূখ।

দিবসটিকে সফল করতে এলাকার সফল কৃষক ও সায়মা সীডসের কর্ণধর ইমাদুল হক খানসহ অন্যান্য কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *