August 26, 2026

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠালেন জিএমপি কমিশনার

0
received_678498373000536

রাজু অাহম্মেদঃ

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য খাদ্যসামগ্রী ও পুষ্টিকর ফলমূল পাঠিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।

বৃহস্পতিবার জিএমপি কমিশনার করোনা আক্রান্তদের বাসায় ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের কাছে এই উপহার পাঠিয়েছেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আম, মালটা, লেবু, পেয়ারা ও আনারস সহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

এছাড়াও জিএমপির যেসব সদস্য করোনার লক্ষণ নিয়ে হোম কোয়ারেন্টিনে বা হোটেলে অবস্থান করছেন তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য মাল্টিভিটামিন ও জিংক ট্যাবলেট সহ কয়েক পদের মৌসুমী ফল সরবরাহ করা হচ্ছে।

জিএমপি কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

(মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, জিএমপি)
৪ জুন ২০২০, বৃহস্পতিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *