1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৭২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

প্রাণঘাতী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে আরো ৬০ জন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৮৫৯ জনে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে আসা রিপোর্টে গত ১৬ জুন গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১২৭ জনের পাঠানো নমুনার মধ্যে ৬০ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৮৫৯ জন। মোট ৪০৬২টি নমুনা পরিক্ষা করে ৮৫৯ জনের শরিরে কোভিট-১৯ এর ভাইরাস শনাক্ত হয়। উপজেলায় করোনায় এ পর্যন্ত মৃত্য বরণ করেছে ৭ জনের । বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৫ জন। উপজেলায় মোট সুস্থ্য রোগীর সংখ্যা ২ শতাধিক।

নতুন আক্রান্ত ৬০ জনকে তাদের আক্রান্তের বিষয়টি মোবাইলের মাধ্যমে জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে বলেও জানান ডাক্তার সাঈদ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121