1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি মেনে না চলায় জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩২২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখঃ

জেলার বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পরিধান করায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) দুপুরে উপজেলার বেরুলি বাজার এবং সোনাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আবু দারদা।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পড়ে বাজারে চলাফেরা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুজন ব্যবসায়ী এবং একজন পথচারীকে মোট ৭ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আবু দারদা জানান, এলাকায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সঠিকভাবে মাস্ক পরে বাহিরে চলাফেরা করতে স্থানীয় মানুষজনকে সচেতন করা হয়েছে।করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সকলের সহযোগিতায় এধরনের কার্যক্রম চলমান থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121