1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ঝিনাইগাতীতে মোটরসাইকেল মেরামত ওয়ার্কসপে সন্ত্রাসী কায়দায় হামলা সই জালিয়াতির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৭৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

শেরপুর প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী বাজার থানারোডের আজাদ মিয়ার একটি মোটরসাইকেল মেরামত ওয়ার্কসপের একটি দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে ঝিনাইগাতী আদর্শ কাল্ব অফিসের আইসিটি কর্মকর্তা ও তার বেশ কয়েকজন সাঙ্গ পাঙ্গ। ২৬ জুন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা চালানো হয়। আজাদ মিয়ার থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন প্রকার মোটরসাইকেল মেরামতের পার্টস ভাংচুরসহ তছনছ করা হয়। সেই সাথে দোকানের আসবাবপত্র ভাংচুর করা হয়। আজাদ মিয়া আরো জানায়, একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সময় মালিকানা নিয়ে নাম পরিবর্তন করতে গিয়ে রাকিবুল হাসান শিমুল ভূয়া স্বাক্ষর দিয়ে নিজেই বিআরটিএ এর অফিসার সেজে ওই মোটরসাইকেলটি অন্যত্র বিক্রি করেন। পরবর্তীতে দেখা যায়, ওই মোটরসাইকেলের কাগজ বিআরটিএ অফিসের কোন অফিসার স্বাক্ষর দেয়নি। এ নিয়ে রাকিবুল হাসানকে কাগজপত্র ঠিক ঠাক করে দেওয়ার জন্য বারবার তাগদা দেওয়া সত্তেও তা তিনি করেনি। বরং শুক্রবার সন্ধ্যায় অতর্কিত হামলা করে দোকানের মালামাল ক্ষতিসহ নগদ ২৩ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে আজাদ মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত চলছে বলে জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121