নড়াইলে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি ভিকটিম উদ্ধার ও এক অাসামি পুলিশের হাতে অাটক
মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ
নড়াইলের পলিশ সুপার মো: জসিম উদ্দিন পি,পি,এম,বার, এর নির্দেশে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে(১৮)ঘন্টার মধ্যে গ্রেফতার করলেন নড়াইল থানা পুলিশ।
মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ জনতার এই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ সুপারের সঠিক নির্দেশক্রমে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন নড়াইল জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত ২৫/৬ /২০ ইং তারিখ নড়াইল সদর থানার মামলা নাম্বার ১৩/তারিখ ১৯ অক্টোবর ২০১৯ , জি আর নং ২০২/২০১৯ ধারা ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড #৮৬০: তৎসহ ২৬(৩) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮: তৎসহ ৭৩/৭৪ ২০০১ সালের বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইন( সংশোধনী ২০১০) সূত্রে বর্ণিত মামলার আসামি সুমন বিশ্বাস (২৭) পিতা মৃত্যু সুনীল বিশ্বাস, গ্রাম মালন্দ থানা ও জেলা মাগুরা,
ইং২৬/৬/২০২০ তারিখ ১৮’৩০ ঘটিকায় জামিনে মুক্তি পেয়ে নড়াইল জেলা খানা থেকে বের হলে একই মামলার আসামি এস এম জুবায়ের ২৬ পিতা শহীদুজ্জামান সাং দক্ষিণ নড়াইল থানা ও জেলা নড়াইল সহ সহযোগী ৪ জন সুমন বিশ্বাস কে জেলখানা গেটের সামনে পথ রোধ করে কৌশলে অপহরণ করে দক্ষিণ নড়াইল আসামি এস এম জুবায়ের এর নানা মৃত সৈয়দ এ কে এম আকবর আলি বাড়িতে নিয়ে আটকে রাখেন ও মারপিট করেন,
সুমনের বাড়িতে মোবাইল নাম্বার এত ০১৯১৫৪৬৩৩৩৪ থেকে ফোন করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদার টাকা বিকাশ নাম্বার 01778012345 নাম্বারে প্রেরণ করতে বলেন।
বিষয়টি নড়াইল পুলিশ সুপার মো: জসিম উদ্দিন,পি,পি,এম,(বার) এর নিকট খবর এলে তাৎক্ষণিক ওসি সদর কে নির্দেশ দেন।
ভিকটিম উদ্ধার করার জন্য ওসি মো: ইলিয়াস হোসেন পিপিএম সর্বোচ্চ মেধা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে 26/6/20ইং রাত অনুমান 2,30 ঘটিকার সময় দক্ষিণ নড়াইল মৃত সৈয়দ এ কে এম আকবর আলীর বাড়ি হতে সুমন বিশ্বাসকে উদ্ধার করেন ।
ও এবং কিটনাপের মূল হোতা এস এম জুবায়ের কে গ্রেফতার করে অন্যান্য আসামী পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।