July 20, 2026

কুড়িগ্রামে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্য 

0
Screenshot_2020-06-14-20-04-56-1

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রামকৃষ্ণ রায় (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
নিহত রামকৃষ্ণ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব আটারো পাইকা গ্রামের মনোরঞ্জনের ছেলে।জানা যায় রামকৃষ্ণ রায়ের এক প্রতিবন্ধি ছেলে সন্তান রয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বুড়াবুড়ি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আবু তালেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান,সকালে বাড়িতে ভাত খাওয়া নিয়ে স্ত্রীর সাথে কথা-কাটাকাটির কিছুক্ষণ পর নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মাহত্যা করে রামকৃষ্ণ রায়। পরে তাকে পরিবারের লোকজন রশি কেটে উদ্ধার করলে সে মারা যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পারিবারিক কলহের কারনে রামকৃষ্ণ রায় আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed