1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ঘৃন্য জঘন্য ও হাস্যকর অপপ্রচার সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদ’র বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪২৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, লেখালেখি করেছেন, দাড়িয়েছেন নির্যাতিত সাংবাদিকদের পাশে, সেই গুণী সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী কুচক্রীমহল পরিকল্পিতভাবে অপপ্রচারে নেমেছে।
আজ ১৪ই জুন রোজ রবিবার, “দৈনিক সময়ের আলো” নামে একটি পত্রিকা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য নিবেদিত এই মানুষটিকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, কাল্পিনীক ও উদ্দেশ্যপ্রণোদিত একটি সংবাদ প্রচার করে যার হেডলাইন- “সাংবাদিক নিয়োগের নামে প্রতারণায় এবার সময়ের আলো’র লোগো ব্যবহার” সংবাদটি এতটাই দৃশ্যমান ও উদ্দেশ্যপ্রণোদিত যে, আবুল কালাম আজাদ জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পালন করছেন অথচ তারা দাবি করছেন আবুল কালাম আজাদকে নিউজ এডিটর বানিয়ে একটি ভুয়া কার্ড তৈরীর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক এ নিউজটি ছেপেছে।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাজীবন অপসাংবাদিকতা ও কার্ড বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ তার এই পুরস্কার পেলাম। তিনি বলেন, সম্প্রতি সামাজিক ও সাংবাদিক সংগঠনকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে যার শেষ প্রমাণ এই নিউজটি। তারা এতটা অদক্ষতার সাথে অপপ্রচার করছে যে আমার নামটিও ঠিকমতো লিখতে পারেনি।
আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের কোথাও আমার নামের আগে এমডি বা মোঃ নাই অথচ এরা কার্ডটি তৈরী করেছে এমডি আবুল কালাম আজাদ নামে। আমার ব্লাড গ্রুপ হলো এ পজেটিভ অথচ কার্ডটিতে উল্লেখ করা হয়েছে বি পজেটিভ! এর চেয়ে দৃশ্যমান ষড়যন্ত্র আর কি হতে পারে ? তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি দেশের সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের সহযোগিতা চাই।
আবুল কালাম আজাদ একজন সাংবাদিক, লেখক ও সংগঠক। সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে লেখা “ঘুমন্ত বিবেক ও বাণিজ্যিক মানবতা” নামে তার একটি বই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন, তিনি অনলাইন এডিটরস কাউন্সিল এর প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি, তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক এছাড়াও তিনি সামাজিক সংগঠন ভোলা সিটিজেন ফোরাম’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।
তার বিরুদ্ধে এমন পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121