August 25, 2026

**দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত**

0
received_675883623175296

 

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কায় রনি সিকদার (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃস্পতিবার সাড়ে ৪টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকায় রবি টাওয়ারের সামনে ঘটে এ ঘটনা। নিহত রনি সিকদার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ার টেক এলাকা রতন সিকদারের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এশিয়ান হাইওয়ে সড়ক যোগে রনি গাউছিয়া থেকে তার নিজ বাড়িতে আসার পথে গোলাকান্দাইল রবি টাওয়ারের সামনে পৌছেলে মদনপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর মাধ্যমে রূপগঞ্জ থানার ওসির অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *