মৌলভীবাজার জেলায় চূড়ান্ত এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা প্রকাশ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি, শামছুল ইসলাম সোহাগ।
সারা দেশের ৪৯৯টি মাদরাসাকে চূড়ান্ত এমপিওভুক্ত করেছে সরকার। এমপিওভুক্তির কোড যুক্ত করে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ৭২টি মাদরাসা রয়েছে।তার মধ্যে মৌলভীবাজার জেলায় ৭টি।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার বড়হাত আবু শাহ (র.) দাখিল মাদ্রাসা, বড়লেখার শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জুড়ীর শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুলাউড়ার বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসা ও ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কমলগঞ্জের আহমদ নগর দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গলের গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ।