July 27, 2026

লালমোহন ও তজুমদ্দিনে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এমপি শাওন

0
_20200521_031639
ভোলা প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, বুধবার সকাল থেকে লালমোহন উপজেলার ধলীগৌনগর, লডহারিঞ্জ, ফরাজগঞ্জ ও তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ও চাদপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ১৫৭টি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ও চাঁদপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেন।
এসময় এমপি শাওন বলেন, সুপার সাইক্লোন আমফানের মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুত রয়েছে। তাই আমাদের সকলে মিলে সরকারকে সহযোগিতা করতে হবে। এছাড়াও তিনি বলেন, বিগত দিনে যেকোনো দূর্যোগের মতো এবারও শেখ হাসিনার নিদের্শে আমি আপনাদের পাশে আছি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসন রিমন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed