July 27, 2026

গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবু জাফর হামলার শিকার

0
received_249938999545514

 

গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুরে বাঘের বাজার এলাকায় ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানায় চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এসময় পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপে অর্ধশত আহত হয় বলে জানিয়েছেন বিক্ষোভরত শ্রমিকরা।মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে ইভেন্স গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের ৫ হাজার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়। এসময় শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের।কিছুক্ষণ পর শ্রমিকরা আবার জড়ো হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।৩ তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।এ সময় সংবাদ সংগ্রহ করতে আসা দৈনিক বর্তমান কথা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবু জাফর এর ওপর হামলা চালায় এবং মারধর করে। সংবাদ কর্মীসহ প্রায় অর্ধশত শ্রমিক গুরুতর আহত হয়।বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি আবু জাফর জানিয়েছেন,সংবাদ সংগ্রহ করার সময় আমাকে পুলিশ এলোপাথাড়ি মারপিট করে আমার পরিচয় ও আইডি কার্ড দেখানোর পরেও কনষ্টবল আনোয়ার আমাকে লাঠিপেটা করে এতে আমি গুরুতর আহত হই।পরে সংবাদকর্মীরা এ বিষয়ে জয়দেবপুর থানার (ওসি) জাবেদুল ইসলামের সাথে কথা বলতে গেলে বাকি পুলিশ সদস্যরা বাধা দিয়ে ক্ষিপ্ত হয়ে ভয়-ভীতি ও হুমকি দেয়।এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন,হয়তো তারা চিনতে পারেনি কিছু মনে করবেন না বিষয়টি পরে দেখবো।বিক্ষোভকারীরা জানান,ইভেন্স গ্রুপের পক্ষে শ্রমিকদের চলতি মে আংশিক মাসের বেতন ও ঈদ বোনাস না দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পরে মঙ্গলবার দুপুর ১টার পর উৎপাদন বন্ধ করে ওই গ্রুপের তিনটি কারখানার কমপক্ষে ৫ হাজার শ্রমিক বিক্ষোভ করে কারখানার বাইরে চলে যায়।একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে।এতে কমপক্ষে প্রায় অর্ধশত নারী শ্রমিক আহত হয়।তারা ব্যাক্তিগতভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।
এর আগে সকাল দশটার দিকে এলিগ্যান্ট এবং ফার সিরামিকস এর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করার চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।সাংবাদিক আবু জাফর এর ওপর যাঁরা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গাজীপুর সদর উপজেলা ক্লাবের সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed