July 26, 2026

রাজধানীর দিয়াবাড়ি থেকে গাজীপুর সিটি প্রকৌশলীর মরদেহ উদ্ধার

0
_20200510_180020

স্টাফ রিপোর্টার রাজু আহমেদঃ

 

 

নিখোঁজের পাঁচ ঘন্টা পর রাজধানীর দিয়াবাড়ি রাস্তার পাশ থেকে এক প্রকৌশলীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা দায়ের করছে নিহতের স্ত্রী খুদেজা আক্তার। নিহত মো.দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে লাশ উদ্ধারের পর অজ্ঞাত পরিচয়ে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে গেল মধ্যরাতে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেন।
গাজীপুর সিটি করপোরেশনের সিইও আমিনুল ইসলাম জানান, প্রকৌশলী দেলোয়ার হোসেন গতকাল সকালে অফিসের উদ্দেশ্যে ঢাকার মিরপুরের বাসা থেকে বেড় হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহতের স্ত্রীর পক্ষ থেকে তিনি অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়। এদিকে এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তুরাগ থানার ‍ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed