July 26, 2026

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকা হতে অপহৃত শিশু সাব্বির হােসেনকে ১৮ ঘন্টার মধ্যে মুমুর্ষ অবস্থায় উদ্ধার

0
20200512110614

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকা হতে অপহৃত শিশু সাব্বির হােসেনকে ১৮ ঘন্টার মধ্যে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১। এই ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।

গতকাল সকাল ৯টায় গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকার ভাড়াটিয়া আবু বকর ছিদ্দিক এর একমাত্র সন্তান সাব্বিরকে নিজ বাসা থেকে অপহরণ করে চক্রটি।
অপহরণের দিন ভিকটিমের বাবার মােবাইল ফোনে ০৫ লক্ষ টাকা মুক্তিপণও
দাবি করে তারা। অভিযানে উওরার ৯নং সেক্টরে পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে ভিকটিমসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়। অপহরণকারীরা হলো- নাজমুুল হুদা, নয়ন মিয়া,সুমা আক্তার, সুরাইয়া আক্তার এবং প্রত্যেকের বাড়ি নেএকোনা।
র‌্যাব‌ ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান- অপহরণকারীরা পেশায় পোশাক শ্রমিক এবং টাকার লোভে তারা অপহরণসহ বিভিন্ন বেআইনি কাজ করে আসছিল।
সটঃ আব্দুল্লাহ আল মামুন, ক্যাম্প কমান্ডার, পোড়াবাড়ি র‌্যাব-১।
স্টাফ রিপোর্টার রাজু আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed