July 26, 2026

নড়াইলে মাশরাফীর অাহব্বানে সাড়া দিয়ে অসহায় কৃষকের ধান কেটে দিলো লোহাগড়া পৌর ছাত্রলীগ

0
received_878953252581024

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল

লোহাগড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ছাতড়া গ্রামের দরিদ্র কৃষক গোবিন্দ বাবুর প্রায় ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয় লোহাগড়া পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

গতকাল রাতে ফোন পেয়ে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম এবং সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের নির্দেশে, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন এবং পৌর ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক ইমদাদের পরামর্শ নিয়ে ধান কাটতে যায় বলে জানান।

লোহাগড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক।

তারা আরো এই প্রতিনিধি অাজিজুর বিশ্বাস কে জানায়, সকাল হওয়ার সাথে সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষক গোবিন্দর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয়।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান সম্রাট, লোহাগড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন অনিক, ইয়াছিন অভি, ইখলাস সহ অারো অনেক নেতাকর্মী।

এসময় লোহাগড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন অনিক জানান।

নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজা এক মানবিক নড়াইল জেলা বিনির্মাণ করে চলেছেন।

ছাত্রলীগ নেতৃবৃন্দের কৃষকদের পাশে থাকার এমন কর্মকাণ্ড -সেই মানবিক নড়াইলের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

লোহাগড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহেল জানান।

অামাদের এই ধানকাটা অাগামীতে ও অব্যাহত থাকবে।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দের এমন সহযোগিতায় তাদেরকে ধন্যবাদ জানায় কৃষক গোবিন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed