August 26, 2026

নড়াইলের কালিয়ায় উপহার সামগ্রী দিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক

0
received_1356023891453627

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় হামিদপুর ইউনিয়নে করোনার প্রাদুর্ভারের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ,অসহায় ও হতদরিদ্র ১’শ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন খান নিলু উপহার হিসেবে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উপজেলার হামিদপুর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন-

উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ হিরু ও হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম।

এসময় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *