নড়াইলের লোহাগড়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ
লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জের ধরে রহিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
তবে এই ঘটনা নিয়ে বিভিন্ন মন্তব্য আছে
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
নিহত রহিমা ওই গ্রামের আলী আকবর মোল্লার স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুই পক্ষের বিরোধ চলে আসছে।
এর এক পক্ষের নেতা বর্তমান ইউপি সদস্য আবু মুসা। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান পক্ষের।
অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ছায়মানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুলবুল আহমেদ।
তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন পক্ষের। নিহত নারী বুলবুল পক্ষের।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারের লোকজন হত্যাকাণ্ডের ব্যাপারে একেক সময়ে একেক কথা বলছেন।
এটি সন্দেহজনক। ওই নারীকে এভাবে খুন করা হলো, অথচ বাড়ির পুরুষ সদস্যরা অক্ষত আছেন।
নারীর লাশ সেখানেই পড়ে আছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, অথচ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে ঘটেছে।
তবে হত্যাকারী কারা- এ নিয়ে রহস্য আছে। আশা করছি দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’