July 28, 2026

করোনা সংক্রমিত জবি সাংবাদিক সমিতির সদস্য

0
received_868077786994148

 

জবি প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সদস্য।

সোমবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছে।

করোনা সংক্রমিত শিক্ষার্থী ও জবি সাংবাদিক সমিতির সদস্য জানান, গত ১মে থেকে প্রচন্ড গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন। ৪মে নিজ জেলার সদর হাসপাতালে নমুনা পরীক্ষার পর সোমবার রাতে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানা যায়। তার পরিবার করোনার ঝুঁকিতে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, ‘আমাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। যা আমাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ। এখন তিনি চিকিৎসাধীন আছে। আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছি। যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি’।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, ‘করোনা সংক্রমিত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোন দরকার হলে সিভিল সার্জনের সাথে কথা বলবো। তাছাড়া করোনা সংক্রমিতদের চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমি তার চিকিৎসা সেবার ব্যাপারে যোগাযোগ রাখবো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed