1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শেরপুর জেলার নালিতাবাড়ীতে মদ্যপ -অপরিচিত তিনজনের হাতে খুন হয়েছেন সুনীল মারাক (৪৫) উপজাতি কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৭৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

জেলার নালিতাবাড়ীতে মদ্যপ -অপরিচিত তিনজনের হাতে খুন হয়েছেন সুনীল মারাক (৪৫) উপজাতি কৃষক।সেই সাথে আহত হয়েছেন আরও দুইজন। হামলাকারী তিনজনকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী পরে গণধোলাই দিয়ে বেধে রেখে পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন – আজ বুধবার (২০ মে) সন্ধ্যার পর সাতটার দিকে উপজেলার সীমান্ত এলাকায় নালীতাবাড়ীর কালাপানি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।সূত্রমতে জানাযায়, পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক সুনীল মারাক স্ত্রী ও সন্তান -মেয়ের জামাতাদের নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকায় বোরো ধান কেটে বাড়িতে আনতে ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে কাটা ধানের আঁটি ভ্যান গাড়িতে বোঝাই করে বাড়ি আনার পথে মদ্যপ অপরিচিত তিন ব্যক্তি বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে ভ্যান গাড়িতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ ঘটনায় তারা সুনীলের স্ত্রী দীবাশ মারাকের গায়ে হাত তোলে। এসময় এর প্রতিবাদ করতে গেলে স্বামী বিতর্কের একপর্যায়ে যুবকেরা ছুড়ি বের করে হামলা করেন। এতে সুনীল মারাক ঘটনাস্থলেই দারালো ছুরির আঘাতে সাথে সাথেই মারাযায় । আহত হয় স্ত্রী দীবাশ ও মেয়ের জামাতা আনতুন মারাক। এদিকে হামলার পর ডাকচিত্কারে আশেপাশের লোকজন এসে হামলাকারীদের আটক করে গণধোলাই দেয় ও আহতদেরকে উদ্ধার করে ঝিনাইগাতি হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও জনতার হাতে আটক কৃত তিনজনকে থানায় নিয়ে আসেন । আটককৃত হামলাকারীদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের নাম জানা গেছে। এরা হলো- জামালপুর জেলা তাদের বড়ি একজনের নাম স্বপন (২৮) ও ধোবাউরা উপজেলার মুন্সিরহাট এলাকার পিরেন্দ্র সাংমা (৫০)।একজন অজ্ঞান থাকায় নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে তার বয়স ত্রিশ বা পয়ত্রিশ হতে পারে বলে ধারণা করা হয়েছে।নালীতাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ বছির আহমেদ বাদল লাশ উদ্ধার ও আটক তিনজনের কথা সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121