July 26, 2026

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর পক্ষ থেকে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

0
received_2760176834203824

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল

২০১৭ সালে ৪ সেপ্টেম্বর Run for Narail শ্লোগানকে সামনে রেখে নড়াইল জেলার সর্বস্তরের হাজার হাজার মানুষকে নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে, নড়াইলের মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়।

যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজার সেই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার লোহাগড়ার ৬৫ জন অস্বচ্ছল ইজিবাইক চালককে উপহার সামগ্রী বিতরণ করে।

মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এসকল উপহার সামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন।

ও সাধারণ সম্পাদক মোঃএম এম রাশেদুল হাসান রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ও হল সংসদের সাহিত্য সম্পাদক কাজী আরিফুর রহমান।

লোহাগড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ইমরান, লোহাগড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জনি, ছাত্রনেতা সজীব মুসল্লী, শেখ শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল, তেল, আটা, সুজি, লবন, ছোলা ও বিস্কুট।

উল্লেখ্য, ইতোমধ্যে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত , শিক্ষক , সাংস্কৃতিক গোষ্ঠী , মৎস্যজীবী, প্রতিবন্ধী,হিজড়াসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed