মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ম্যাডাম এক মাসের বেতন বোনাজের টাকা থেকে ব্যক্তিগত উদ্যোগে ফাকরাবাদ এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, চিনি, সেমাই, ঔষধ সামগ্রী ও সাবানসহ ১২টি আইটেমের প্যাকেজ প্যাকেট। ১০ মে রবিবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপজেলা একাডেমীক সুপারভাইজার আতিকুর রহমান, সাবেক নলকুড়া ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান ও ফাকড়াবাদ উচ্চবিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান, ফাকরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, তার স্বামী শামীম আহাম্মেদসহ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মামুন, আলমগীর, জাকারিয়া, কামরুল, রাজু, শামিম, সুভন, নবী, সাকিব, রায়হান, জুলহাস, শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণকালে সালমা ম্যাডাম বলেন, করোনা ভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ের মুখে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, আমার শিক্ষকতা চাকুরীর এক মাসের বেতন ঈদ বোনাজ সহ যে টাকায় সহায়তা দিচ্ছি। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে উপস্থিত সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকা এবং এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, একেবারে হতদরিদ্ররেদর জন্য আমার এ সহায়তা অব্যাহত থাকবে। এসএম আমিরুজ্জামান লেবু বক্তব্যে সালমা ম্যাডাম ঝিনাইগাতী থানার মধ্যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সালমা তার স্বামীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরও প্রকাশ করেন সালমার স্বামী একতা উচ্চবিদ্যালয় স্কুল প্রতিষ্ঠাতা এবং স্কুলের জমি দাতা।
Leave a Reply