August 25, 2026

ঝিনাইগাতীতে করোনায় ত্রাণের চাল বিতরণে অনিয়ম, মহিলা ইউপি মেম্বার গ্রেফতার

0
received_645109783010713

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনারা বেগমকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গত ১৯ এপ্রিল বিতরণকৃত ত্রাণের চালের মধ্যে ২৫ কেজি চাল বিতরণ না করে তার ঘরে রেখে দেয়৷ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২১ এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান৷ করোনায় ত্রাণের ওই চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়৷ এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণের ২৫ কেজি চাল ও চাল বিতরণের ৩০টি সরকারী ব্যাগ তার বাড়ীতে পাওয়া যায়৷ এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে দুদক আইনে একটি মামলা দায়ের করেছেন৷ ঘটনাস্থলেই পুলিশ তাকে গ্রেফতার করে৷ মিনারা বেগমের বাড়ী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে৷ তিনি ওই ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য৷ ইউপি মেম্বার মিনারা বেগম জানান, গত ১৯ এপ্রিল চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জন প্রতি ৫কেজি করে চাউল বিতরণের জন্য ২৩টি নামের বিপরীতে চাউল বরাদ্দ দেন৷ ওই ২৩টি নামের মধ্যে ৫টি নামের চাল চেয়ারম্যান নিজে দিবে বলে ওই চাউল তার ঘরে রাখতে বলেন৷ মেম্বার মিনারা বেগম ১৮ জনের মধ্যে চাউল বিতরণ করেছেন৷ বাকি ৫ জনের ২৫ কেজি চাল চেয়ারম্যান অদ্য পর্যন্ত না নেওয়ায় ঘরে রয়ে যায়৷ আজ তদন্তকালীন সময়ে চেয়ারন্যানকে বাঁচাতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম৷ এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা তার বিরুদ্ধে মেম্বারের আনিত অভিযোগ অস্বীকার করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *