সেবাই মাতো সেবাই থাকো সেবা সর্বক্ষণ এমনি সেবা বর্তমান করোনা পরিস্থিতিতে খুবই প্রয়োজন
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নের একজন তরুণ উদিয়মান সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল বর্তমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনমজুর অসহায় কর্মহীন ভুক্তভোগীদের পাশে স্বেচ্ছায় নিরালস ভাবে নানান মুখী সেবা দিয়ে যাচ্ছেন দিন রাত। তিনি প্রতিদিন সকাল বেলা বিরামপুর হাট-বাজার থেকে প্রায় ৫ থেকে ৭ প্রকারের সবজি ও কাচা বাজার করেন সেগুলো নিয়ে তিনি তার নিজেস্ব অফিসে গিয়ে কিছু লোকজনের মাধ্যমে চাউল,আটা,লবণ,সাবান,ইত্যাদি সহ পাল্লায় সঠিক ও সমান ভাবে ওজন দিয়ে প্যাকেটিং করেন এবং সঙ্গে সঙ্গে ভ্যানযোগে নিজে সরাসরি প্রতিদিন কোন না কোন গ্রামে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। আবার দিন শেষে রাতের প্রথম ভাগে ঠিক একই রকম ভাবে বেরিয়ে পড়েন সেই অনাহারে ঘুমিয়ে পড়া ভুক্তভোগীদের কাছে গিয়ে পাশে বসে বলেন চাচা আমি আসতে দেরি হয়েছে বলে খুব কষ্ট পেয়েছেন বুঝি-! উঠুন চাচা উঠুন আমি আঃ মালেক আপনাদের জন্যে সামান্য কিছু খাবার আনছি এগুলো রাখেন প্রয়োজনে আবার আসবো তবুও রাগ করবেন না। আমি আছি আমি থাকবো আপনাদেরই পাশে ইনশাআল্লাহ।