July 27, 2026

কুয়েতে_করোনাভাইরাস_এর_সর্বশেষ_সংবাদ

0
received_669374466969611

কুয়েত প্রতিনিধিঃ

#কুয়েতে_করোনাভাইরাস_এর_সর্বশেষ_সংবাদ ➡(২১/০৪/২০২০)
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো♦৮৫জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ♦২০৮০ জনে, চিকিৎসাধীন ১৬৫৭ জন, সুস্থতা লাভ করেছেন ৪১২ জন, সংকটপূর্ণ ৪৬জন।
🔴”আজ নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে ” ১জন ৬৩ বছর বয়সী সোমালি নাগরিক ও ১জন ৫৯ বছর বয়সী বাংলাদেশী নাগরিক।
মোট মৃত্যু হয়েছে ১১জনের। 🔹(”৩ জন ভারতীয় নাগরিক, ১ জন ইরানী নাগরিক,৩ জন বাংলাদেশী নাগরিক, ১জন সোমালি নাগরিক ও ৩ জন স্থানীয় নাগরিক”)

🔅”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ৮ জন সহ শনাক্ত মোট ১৫৯ জন”

এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলসহ আরো বেশ কয়েকটি ক্যাম্পে ১৩৬৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বর্তমানে কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত। রমজান মাসে সময় বাড়ানো হয়েছে, দিনে ১৬ ঘন্টা, বিকেলে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনির্দিষ্টকালের জন্য প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জিলিব আল সুয়েখ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সূত্র, আরব টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed