August 25, 2026

কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক কর্মহীন পরিবারে ত্রাণ বিতরণ

0
received_264385261393367

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে জেলা বিএনপি’র উদ্যোগে ৫ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, বিএনপি নেতা শাহীন শেখ রঞ্জু, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু হানিফ বিপ্লব, যুবদল নেতা শফিকুল ইসলাম, ওয়াজেদ আলী ঝিনুক, রিপন, ছাত্রদল নেতা জাকির হোসেন, বিপুল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *