রুহুল আমিন রুকু কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা ব্রহ্মপুত্র নদ নদী বিচ্ছিন্ন এলাকা সদরের চর সাকাহাতি গ্রামে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবারের বাড়িঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নদী বিচ্ছিন্ন হওয়ায় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তা ছড়িয়ে পরে ৫টি বাড়িতে।এলাকাবাসীরা জানিয়েছেন, গ্রামের বাদশা মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। চড়া রোদ আর বাতাসের ফলে তা দ্রুত ছড়িয়ে পরে। এসময় বাদশা মিয়ার বাড়িসহ বিজলী বেগম, মরিয়ম বেগম, জবেদা বেগম ও মোনাল মিয়ার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আটকা পরা বিজলী বেগমের বৃদ্ধা মা আরামবানু বেওয়াকে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। আগুনে তার কপাল ও শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় গরু বিক্রির ২ লাখ টাকাসহ ৫টি বাড়ির প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গওছল হক মন্ডল জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
রুহুল আমিন রুকু কুড়িগ্রাম ১০/৪/২০
Leave a Reply